আকাশে রহস্যময় আলোর রেখা, ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পশ্চিম আকাশে দীর্ঘ আলোর মতো একটি রেখা স্পষ্ট হয়ে উঠলে সেখানে অবস্থানরত পর্যটক ও স্থানীয়রা বিস্মিত হয়ে পড়েন। অনেকে প্রথমে বিষয়টিকে অস্বাভাবিক কোনো সামরিক ঘটনার অংশ বলেও ধারণা করেন।
সৈকতে উপস্থিত আব্দুর রহিম Bnc News-কে বলেন, হঠাৎ এই দৃশ্য দেখে প্রথমে ভয় পেয়ে যাই। দেখতে অনেকটা ইরান-ইসরাইল যুদ্ধের মিসাইলের মতো।
আরেক পর্যটক সাইফুর রহিম Bnc News কে জানান, পরিবার নিয়ে ঘুরতে এসে এমন দৃশ্য দেখব ভাবিনি। বিষয়টি বেশ অদ্ভুত এবং একই সঙ্গে আকর্ষণীয় লেগেছে।
তবে কক্সবাজার আবহাওয়া অফিসের এক আবহাওয়াবিদ জানিয়েছেন, এটি কোনো আবহাওয়াজনিত স্বাভাবিক ঘটনা নয়। Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, আকাশে দেখা যাওয়া আলোর রেখাটি ভারতের পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা সম্ভাব্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (ICBM) অংশ হতে পারে।
একটি বিমানবাহিনীর গোয়েন্দা সূত্র দাবি করেছে, ভারত বঙ্গোপসাগরে তাদের সম্ভাব্য অগ্নি-৬ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আগেই সতর্কতামূলক তথ্য দিয়েছিল। সূত্র অনুযায়ী, ৪ মে থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়।
গোয়েন্দা সূত্রটি আরও জানায়, আমরা বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করেছি। যদিও এ বিষয়ে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য নোটাম বা Notice to Airmen জারি করা হয়েছিল। এতে ওড়িশার ড. এ পি জে আব্দুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত আকাশসীমায় বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়।
জানা গেছে, ভারতের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলোর বেশিরভাগই এই দ্বীপ থেকে পরিচালিত হয়ে থাকে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন